বাঘের হামলায় একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে আজ সোমবার সকালে বাঘের হামলায় নজরুল শেখ (৩৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের রহিম শেখের ছেলে। বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে সুন্দরবন পশ্চিম বিভাগের খাসিটানা টহল ফাঁড়ি এলাকার একটি খালে কাঁকড়া ধরছিলেন নজরুল। এ সময় পেছন থেকে একটি বাঘ হামলা করে তাঁকে টেনে বনের ভেতর নিয়ে যায়। খবর পেয়ে বনরক্ষীরা এসে বেলা ১১টার দিকে বনের ভেতর থেকে নজরুলের লাশ উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা কনক কান্তি মণ্ডল জানান, লাশ নজরুলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।