বাঘের হামলায় জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের বুষ্টুমখালী খালে আজ মঙ্গলবার মাছ ধরার সময় বাঘের হামলায় এক জেলে নিহত হয়েছেন। নিহতের নাম হবি মোল্লা (৫০)। তার বাড়ি খুলনার কয়রা উপজেলার মঠবাড়ী গ্রামে।বন বিভাগ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলীর ছেলে হবি সকালে সুন্দরবনের কাশিয়াবাদ ফরেষ্ট ষ্টেশন এলাকার বুষ্টুমখালী খালে মাছ ধরছিলেন। এক পর্যায়ে একটি বাঘ এসে হবিকে বনের ভেতর নিয়ে যায়। পরে আশপাশের লোকজন বিষয়টি বন বিভাগকে জানায়।কাশিয়াবাদ ষ্টেশনের বন কর্মকর্তা কনক দাস বলেন, বনের ভেতর বনকর্মীরা হবির লাশ উদ্ধার করেন। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।