বাঘের হামলায় বাওয়ালী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের শিবসা কূপের মান্দারবাড়িয়া এলাকায় গোলপাতা কাটতে গিয়ে গতকাল শুক্রবার বিকেলে বাঘের থাবায় প্রাণ গেছে এক বাওয়ালির। তাঁর নাম মোন্তেজ গাজী (৫০)। তিনি খুলনার কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও মোন্তেজ গাজীর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মোন্তেজ গাজী তাঁর সঙ্গীদের সঙ্গে শিবসা কূপের মান্দারবাড়িয়া এলাকায় গোলপাতা কাটছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ মোন্তেজের ঘাড়ে কামড় দিয়ে তাঁকে বনের ভেতর নিয়ে যায়। খবর পেয়ে বনরক্ষীরা তাঁর লাশ উদ্ধার করেন।বন বিভাগের স্থানীয় কর্মকর্তা রিফায়েত হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।