বাঙালির জীবনের সব ক্ষেত্রেই জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনের সব ক্ষেত্রেই জড়িয়ে আছেন। এ দেশের মানুষ শুধু চেতনায় নয়, জীবনের সর্বস্তরে রবীন্দ্রনাথকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে এসব কথা বলেন। বাংলাদেশ ও ভারত যৌথভাবে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি এম হামিদ আনসারী, বাংলাদেশের তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ প্রমুখ।