বাঙালির মুক্তির সংগ্রাম শুরু হয় বায়ান্নতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে একুশ উদ্যাপনের পঞ্চম দিনে গতকাল রোববার দিনব্যাপী চারটি বিভাগে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২৪ জনকে পুরস্কার দেওয়া হয়। গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন।রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কমরআলী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাথমিক শিক্ষা বিভাগের খুদে শিল্পীরা। সর্বশেষ মঞ্চস্থ হয় প্রথম আলো বন্ধুসভা মিরসরাই ইউনিটের পরিবেশনায় ও ইউনিটের সাধারণ সম্পাদক মহিবুল আরিফের রচনায় নাটক আরো একটি যুদ্ধ।এ ছাড়া গতকাল ২০১১ সালের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।