বাচ্চাকে কফ-কাশির ওষুধ খাওয়ানোর আগে
শিশুরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপকচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালশিশু বয়সে ঠান্ডা-সর্দি, কাশি—এক সচরাচর উপসর্গ। বেশির ভাগ ঠান্ডা-সর্দিতে নাক দিয়ে জল ঝরা, নাসিকার পশ্চাৎভাগ থেকে ফোঁটা ফোঁটা জল গলায় সরতে থাকা এবং কাশে তিন সমস্যাযুক্ত থাকে। এ থেকে শিশুকে রক্ষা করতে মা-বাবা, অভিভাবক প্রায়ই কফ-কাশির সিরাপ বাজার থেকে কিনে খাওয়ানো শুরু করে দেন। ওষুধের বাজারে বাচ্চাদের ব্যবহূত ওষুধের তালিকায় কফ-কাশির সিরাপ দেদার বিকোচ্ছে। বস্তুতপক্ষে শিশুর দ্রুত নিরাময়ে এসবের ভূমিকা খুবই গৌণ। বরং এ ওষুধ কতটা নিরাপদ এবং এসব ব্যবহারের সুফলের তুলনায় কুফল কতটা মারাত্মক, বিশেষত দুই বছরের কম বয়সী শিশুতে; তা নিয়ে খোদ আমেরিকায় ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত উদ্বিগ্ন।কফ-কাশি ওষুধের প্রথম উপাদানএসব উপাদান একক কিংবা দু-তিনটি একত্রে মিশিয়ে বাজারে আনা হয়। প্রধান উপাদানগুলো হলো— নাকের ড্রপস: প্রধান প্রতিক্রিয়া হিসেবে শিশুর স্নায়বিক উত্তেজনা, ঘুমের ব্যাঘাত, বিরূপ মেজাজ প্রভৃতি লক্ষ করা যায়। অ্যান্টিহিস্টাসিন: বাচ্চার নাক-মুখ শুকিয়ে যায়, তাকে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ফেলে দেয়। কাশ দমনে: ব্যবহূত ডেকট্রোমেথোরফেন, কোডিন, হাইড্রোকোডিন শিশুকে নিস্তেজ-দুর্বল করে দেয়। কফ বের করে আনার উপাদান প্রভৃতি।কতটুকু কাজের কাজিবেন ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, এসব কফ-কাশির ওষুধে কোনো নির্ভরযোগ্য উপকার নেই। ব্রিটিশ মেডিকেল জার্নাল অনুসন্ধানী তথ্যে ঘোষণা দিয়েছে, এসব ওষুধ প্রকৃতপক্ষে কোনো সুফল দেয় না। বিভিন্ন গবেষণায় কফ-কাশির ওষুধ বনাম প্লেসিবো ব্যবহার করে এসব কার্যকারিতার সারাংশ শূন্য বলে প্রতীয়মান হয়েছে। বরং শিশু বয়সে এসব ওষুধের মারাত্মক প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। কফ-কাশির সিরাপ ব্যবহারে অহেতুক শিশুমৃত্যুর ঘটনাও গবেষণায় উঠে এসেছে। চিত্রে যেসব তথ্য বেরিয়ে এসেছে— মা-বাবা বা শিশু-যত্নকারী বেশি মাত্রায় এসব ওষুধ সেবা করান। অধিকবার সেবন করান। কখনো বা একই ধরনের দু-তিনটি কফ-কাশির সিরাপ একসঙ্গে খাওয়ানো শুরু করেন।নতুন পরামর্শ যুক্তরাজ্যের সিএইচএম (কমিশন অব হিউম্যান মেডিসিনস) ছয় বছরের নিচে এসব ওষুধ না খাওয়ানোর জন্য পরামর্শ দিয়েছেন। ৬-১২ বছরের মধ্যেও এসব মেডিসিন খুব সতর্কতার সঙ্গে ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে বলে মত দিয়েছেন। শিশু নিউমোনিয়াতে কফ-কাশির সিরাপের কোনো মূল্য নেই। সুতরাং এসব ওষুধ ব্যবহার করে মা-বাবা অনর্থক সময় নষ্ট করে শিশুকে বিপদের মধ্যে ঠেলে দেন। শিশুর কফ-কাশি উপশমে মধু, লেবুমিশ্রিত পানি শিশুর জন্য অনেক উপকারী বলে প্রমাণিত হয়েছে।