বাচ্চু রাজাকারের গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের জন্য আরেকটি ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আজ মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার টিপু সুলতান রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন।এ নিয়ে ডিএমপিতে থানার সংখ্যা দাঁড়াল ৪২। চলতি মাসে ডিএমপিতে আরও সাতটি থানা যাত্রা শুরু করবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোলাম আযম, দেলাওয়ার হোসাইন সাঈদী ও আলিমকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হলেও বিএনপি ও জামায়াত বিচারকে বাধাগ্রস্ত করছে। জামায়াতে ইসলাম দুই লাখ ৪১ হাজার মা-বোন ও বুদ্ধিজীবীদের খুঁজে বের করে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। পাকিস্তানিরা তাদের হত্যা করে লাশ নালা ও ডোবায় ফেলে দিয়েছিল। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। তিনি দাবি করেন, বিগত ১০ বছরের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্ত চলছে। তদন্ত শেষ হতে কত দিন লাগবে, তা বলা যাবে না। সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার তদন্তে কোনো গাফিলতি নেই। এর যথাযথ তদন্ত চলছে। তিনি বলেন, বাচ্চু রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তিনি হাতে পাননি। হাতে পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।ডিএমপির কমিশনার বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাংসদ সানজিদা খানম, সংরক্ষিত নারী আসনের সাংসদ রওশন জাহান ও শাহিদা তারেখ।ওয়ারী থানা: টিপু সুলতান রোডে আবদুর রহিম (ওয়ারী) কমিউনিটি সেন্টারের তৃতীয় ও চতুর্থ তলায় থানার কার্যক্রম চলবে। গোপীবাগ কাঁচাবাজার, ওই এলাকার রেলক্রসিং থেকে আর কে মিশন রোড, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ক্রসিং পার হয়ে ইত্তেফাক ক্রসিং। টিকাটুলী ক্রসিং থেকে পশ্চিম দিকে টয়েনবী সার্কুলার রোড হয়ে নবাবপুর লেভেল ক্রসিং। নবাবপুর রোড হয়ে সাহেব বাজার ক্রসিং পর্যন্ত।