বাজপাখি নিয়োগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা-বাণিজ্যের জন্য বেশ খ্যাতি রয়েছে সিঙ্গাপুরের অরচার্ড রোডের। তবে সেখানে থাকা হাজার হাজার পাখির উপদ্রবে পথচারীরা রীতিমতো অতিষ্ঠ। রাস্তার পাশ থেকে শুরু করে পার্ক করা গাড়ি—পাখিদের বিষ্ঠা-বৃষ্টি থেকে কারও রেহাই নেই। এ বিড়ম্বনা থেকে রেহাই পেতে প্রকৃতির সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অরচার্ড রোডের পাখি তাড়াতে এবার প্রশিক্ষিত বাজপাখি নিয়োগ করা হবে। গতকাল বুধবার প্রকাশিত খবরে বলা হয়, প্রশিক্ষিত শিকারি পাখি সরবরাহের জন্য জুরং বার্ড পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে। এএফপি