বাজার সিন্ডিকেটের হাতে চলে গেছে: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, যেকোনোভাবেই হোক বাজারব্যবস্থা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হোটেলে ‘রিসেন্ট পারফরমেন্স অফ দ্য বাংলাদেশ ইকোনমি’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী এ সময় সিন্ডিকেট থেকে বাজারব্যবস্থাকে কীভাবে রক্ষা করা যায়, সে ব্যাপারে সবার পরামর্শ চান। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান প্রমুখ।