বাজারে স্থিতিশীলতা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা: মারুফ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে স্থিতিশীলতা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নবনির্বাচিত সভাপতি আল মারুফ খান। আজ বুধবার দুপুরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সাক্ষাত্ থেকে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের পর সিএসইর নতুন পর্ষদের সঙ্গে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আজ প্রথম সাক্ষাত্। এ সময় বাজারের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।সিএসইর সভাপতি বলেন, ‘বাজারের স্থিতিশীলতার স্বার্থে এসইসি যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তাতে আমাদের অংশগ্রহণ রয়েছে। এখন এটাকে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা হয়।’প্রণোদনা প্যাকেজে উদ্যোক্তাদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা নিয়ে যে সংশয় সৃষ্টি হয়েছিল, তা আজ এসইসি নিরসন করেছে। এ ছাড়া সামনে যদি প্রণোদনা প্যাকেজের কোনো বিষয় নিয়ে জটিলতার সৃষ্টি হয়, তাহলে তাত্ক্ষণিকভাবে কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে তা সমাধান করা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এ সময় সিএসইর নবনির্বাচিত সহসভাপতি এম কে এম মহিউদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন উপস্থিত ছিলেন।