বাজিতপুরে ট্রলারডুবির ঘটনায় আরও ছয়টি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রলারডুবির ঘটনায় আজ শুক্রবার আরও ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই বলে প্রশাসন জানিয়েছে।বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, আজ দুর্ঘটনাস্থলের তিন কিলোমিটারের মধ্যে নদীতে ভাসমান অবস্থায় ছয়টি লাশ উদ্ধার করা হয়। আজ নূর চান বেগম (৩৭), মনোয়ারা (২৬), মাফিয়া খাতুন (৮), সানিয়া খাতুন (৩), আবদুল বারিক (৮০) ও আজমত আলীর (৬২) লাশ উদ্ধার করা হয়েছে।জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান জানান, আর কোনো যাত্রী নিখোঁজ নেই। নিখোঁজ ১৭ জনের লাশই উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ব্রাহ্মণব‏‏‏াড়িয়ার নাছিরনগরের চাতালপাড় বাজারে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।