বাজিতপুরে ট্রাকের ধাক্কায় আইনজীবীর সহকারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা দেওয়ানি আদালতের আইনজীবীর সহকারী শেখ আবদুল্লাহ (৫০) আজ শুক্রবার সকাল ১০টার দিকে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। সকালে শেখ আবদুল্লাহ বাজিতপুর-সরারচর সড়কে কুলানী সেতুর কাছে রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিকশাচালক ফারিকুলও তখন আহত হন। পুলিশ চালক জাকিরকে আটক করেছে এবং ট্রাকটি থানায় নিয়ে আসে। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান মামলা হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।