বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০-১১ অর্থবছরের বাজেটের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মোট ৩৯ হাজার ৩২৩ কোটি টাকার ঘাটতি অর্থায়নের পরিকল্পনা করেছেন। বাজেট ঘাটতি মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ৫ শতাংশ।ঘাটতি অর্থায়নের জন্য বিদেশি উত্স থেকে ১৫ হাজার ৬৪৩ কোটি এবং অভ্যন্তরীণ উত্স থেকে ২৩ হাজার ৬৮০ কোটি টাকা সংগ্রহ করা হবে।অভ্যন্তরীণ উেসর মধ্যে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের ওপর নির্ভরতা বাড়িয়েছে। এই উত্স থেকে ২৩ হাজার ৬৮০ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাকি আট হাজার কোটি টাকা আসবে ব্যাংক-বহির্ভূত উত্স থেকে। এর প্রায় পুরোটাই মূলত সঞ্চয়পত্র বিক্রি করে সংগ্রহ করা হবে।