বাজেট নিয়ে বিকল্প প্রস্তাব থাকলে সংসদে আসুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বাজেট নিয়ে বিকল্প কোনো প্রস্তাব থাকলে জাতীয় সংসদে এসে উপস্থাপন করুন। তিনি বলেন, ‘জনগণ যদি আপনার প্রস্তাব কল্যাণমুখী মনে করে, তাহলে জনগণ অবশ্যই আপনার প্রস্তাব বিবেচনা করবে।’খবর ইউএনবি।আজ ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আজ খালেদা জিয়া ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের পর তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।