বাজেট বৃত্তান্ত ২০১৩-১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথায় বিনিয়োগ করব?কালোটাকা হলে ফ্ল্যাট বা প্লটে।আর বৈধ অর্থ হলে শেয়ারবাজারে। তবে অর্থমন্ত্রী বলেই দিয়েছেন, পুঁজিবাজার সারা পৃথিবীতেই ঝুঁকিপূর্ণ বাজার বাজেটের ভালো-মন্দঅনেক প্রতিশ্রুতি আছে, তাই ভালো বাজেট। প্রতিশ্রুতি বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই, তাই খারাপ বাজেটআয় বাড়বে?স্থায়ী বেতন কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়ায় বেতন-ভাতা বাড়বে। আবার আয়করে কিছু সুবিধা দেওয়ায় আয়ের কিছু সাশ্রয় হবে, আগের তুলনায় আয়কর কম দিতে হবেধনীদের বেশিকরধনীদের বেশি হারে কর দিতে হবে। নিট সম্পদ ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত হলে ১০% সারচার্জ দিতে হবে, আর নিট সম্পদ ১০ কোটি টাকার বেশি হলে দিতে হবে ১৫% সারচার্জ বিনিয়োগে হতাশাবেসরকারি বিনিয়োগ আরও এক দফা কমেছে। ২০১১-১২ অর্থবছরে ছিল জিডিপির ২০.০৪%, পরের অর্থবছরে তা কমে হয়েছে ১৮.৯৯%। অর্থমন্ত্রী বলেছেন, আগামী ২০১৩-১৪ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ হয়তো আরও কমবেশেয়ারবাজারে কত লাভবেসরকারি খাতের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ১৫% কর রেয়াত থাকবে, আর করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করায় শেয়ারবাজার থেকে কিছু সুবিধা পাওয়া যাবে