বাজেট-ভাবনায় নারী ইস্যু
নারী উদ্যোক্তাদের আয়কর অবকাশ দেওয়া হোকরোকেয়া আফজাল রহমান সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য ‘ট্যাক্স হলিডে’র (আয়কর অবকাশ) ব্যবস্থা করা যেতে পারে এ বছরের বাজেটে। যাতে তাঁদের সাত বছর পর্যন্ত আয়কর দিতে না হয়। এর ফলে অনেক নারী এ উদ্যোক্তা হতে অনুপ্রাণিত হবে। এ ছাড়া দেশি কাপড়, তাঁতের কাপড়, জামদানিসহ যাঁরা দেশীয় পোশাকের প্রসারে কাজ করেন, তাঁদের জন্য বাজেটে নানা ধরনের সুযোগ-সুবিধা থাকা উচিত। আমার মনে হয়, শিক্ষা খাতে আরও বরাদ্দ হওয়া দরকার। নারীশিক্ষার হার বাড়াতে এটি প্রয়োজন। এ ছাড়া প্রশিক্ষণ কর্মসূচিও বাড়াতে হবে।বাজেট বাড়ালে নারী-পুরুষ বৈষম্য কম হবেআয়শা খানমসভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদআগামী অর্থবছরের জেন্ডার রেসপনসিভ বাজেটে সার্বিক বরাদ্দ বাড়াতে হবে। অর্থের পরিমাণের পাশাপাশি এটা শতকরা হিসাবে বাড়ালে নারী-শিশুর উন্নয়ন হবে। কমে আসবে নারী-পুরুষ বৈষম্য তবে নারী-পুরুষে সমতা থাকতেই হবে বরাদ্দে, বিষয়টা তা নয়। যখন যতটুকু প্রয়োজন, তা যেন ঠিকমতো পূরণ হয়। যেমন জাতীয় নারী নীতিমালা বাস্তবায়নের জন্য বরাদ্দ থাকতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নারী ও শিশুসংক্রান্ত বিষয়ে কাজ করার জন্য উদ্যোগ নিতে হবে। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত অর্থ। এ ছাড়া কর্মজীবী নারীদের জন্য আবাস, ভিকটিম সাপোর্ট সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিসের সংখ্যা অনেক বাড়াতে হবে। পুরো বাজেটে যদি এসব বিষয়ে নির্দিষ্ট অর্থ বরাদ্দ থাকে, তাহলে বাস্তবায়ন করা সহজ হবে। বাজেটের পরে বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যয় ও ব্যবহার হলো কি না তা পর্যবেক্ষণ করা দরকার। শিক্ষায় ২০ শতাংশ বরাদ্দ চাইরাশেদা কে চৌধুরীসাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার। শিক্ষা খাতে বাজেট এখনো অপ্রতুল। শিক্ষার মান বাড়ানোর জন্য বাজেটে আরও বড় ধরনের বরাদ্দ থাকতে হবে। অনেক স্কুলেই প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নেই। বিশেষ করে গ্রামেগঞ্জের। অনেকের আবার সঠিক প্রশিক্ষণও নেই। এসব বাড়াতে হলে অর্থ ব্যয় করতে হবে। ফলে বরাদ্দ আগেই করা উচিত। বইপত্রের মান উন্নয়ন, আনুষঙ্গিক জিনিসপত্রের জন্য এ বছরের বাজেটে নির্দিষ্ট বরাদ্দ রাখা দরকার। সব মিলিয়ে ২৫ হাজার কোটি টাকা বা ২০ শতাংশ বরাদ্দ থাকলে এ দেশে শিক্ষার মান বাড়বে। তবে বরাদ্দ অর্থের সঠিক বাস্তবায়ন করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। শিক্ষা গবেষণা, তথ্য পরিসংখ্যান, তথ্য ও প্রযুক্তিভিত্তিক খাতে বরাদ্দ থাকা দরকার। নারী পরিচালিত প্রতিষ্ঠান আয়করমুক্ত হতে পারেপ্রতিমা পাল মজুমদার সিনিয়র রিসার্চ ফেলো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানএ বছর জাতীয় নারী নীতিমালা ঘোষণা হয়েছে। এই নীতির একটি বিশেষ উপধারা হচ্ছে নারী উদ্যোক্তা শ্রেণীর ঋণদান কর্মসূচি ও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সম্পত্তির অধিকার সীমিত থাকায় বড় ধরনের ঋণ নারী উদ্যোক্তাদের সাধারণত নেওয়ার সুযোগ নেই। ছোট ছোট ঋণ পেয়ে নারীরা আজ এত দূর এসেছেন। তাঁরা আত্মবিশ্বাসী হয়েছেন। সফলও হচ্ছেন। তাঁরা যদি ক্ষুদ্রঋণের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ পেতেন, তাহলে আরও কাজ করতে পারতেন। রাজস্ব পদক্ষেপেও বেশ কিছু পরিবর্তন দরকার। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এসএমই ঋণ দেওয়ার নির্দেশনা দিলেও তাঁরা উৎসাহিত বোধ করে না। তবে যদি করপোরেট ট্যাক্স মওকুফ করে দেওয়া হয়, তাহলে হয়তো তাঁরা উৎসাহিত বোধ করবেন। আর নারী উদ্যোক্তারা লাভবান হবেন। এ ছাড়া নারী পরিচালিত প্রতিষ্ঠানগুলো আয়করমুক্ত হওয়া উচিত। আরেকটি নিয়ম করা যেতে পারে, বাড়ি রেজিস্ট্রেশন করার সময় যদি স্ত্রী, কন্যা বা নারী সদস্যদের নামে করা হয়, তাহলে কর অর্ধেক দিতে হবে। এতে অনেকে আগ্রহী হবেন। নারীর দিক থেকে অর্থ সরবরাহ বৃদ্ধির জন্য গিফট ট্যাক্সটা তুলে দেওয়া যেতে পারে। মুসলমানেরা তবু হেবা করে দিতে পারেন। কিন্তু সনাতন ধর্মাবলম্বী মেয়েরা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হন। এর অন্যতম কারণ, গিফট ট্যাক্স। এটি যদি উঠিয়ে দেওয়া হয়, তবে সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের কন্যাসন্তানদের সম্পত্তি দিতে আগ্রহী হবেন। কর্মসংস্থানমূলক কাজে নারীদের জন্য আরও অর্থ বরাদ্দ চাইনাজনীন আহমেদসিনিয়র রিসার্চ ফেলোবাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানদুই বছর ধরে জেন্ডার বাজেটে বরাদ্দ ছিল। তবে প্রথমবারের জেন্ডার বাজেটে যে দুর্বলতা ছিল তা গত অর্থবছরে খানিকটা কাটিয়ে ওঠা গেছে। আশা করব, এবারের বাজেটের আগে সেসব আবার খতিয়ে দেখা হবে। কেননা অনেক প্রকল্পের কাজ বাস্তবায়িত হয় না। তাই বাজেট পরিকল্পনার আগে এসব প্রকল্প পর্যবেক্ষণ করতে হবে। মূল বাজেটে নারীদের জন্য সাহায্য-সহায়তামূলক অর্থ বরাদ্দ থাকে। সেটি না করে সরাসরি কর্মসংস্থানমূলক কাজে নারীদের জন্য আরও অর্থ বরাদ্দ করতে হবে। এটি সরকারের বাজেট প্রশাসন বিবেচনা করতে পারে। এ ছাড়া বিশ্বায়নের এ সময়ে অনেক নারী শ্রমিক বিদেশে যাচ্ছেন। আমার মনে হয়, এই নারী শ্রমিক পাঠানোর প্রক্রিয়া সঠিক নিয়মে হওয়ার জন্য বিশেষ সেল থাকা দরকার। এ বিষয়ে যেকোনো মন্ত্রণালয়ের অধীনে নির্দিষ্ট বাজেট বরাদ্দ রাখা যেতে পারে।সাক্ষাৎকার নিয়েছেনতৌহিদা শিরোপা