বাজেট ২০১২-১৩ কী থাকছে, কী প্রত্যাশা
১. কালোটাকাকালোটাকা সাদা করার ঢালাও সুযোগ থাকছে। আয়কর আইন সংশোধন করে এই সুবিধা দেওয়া হচ্ছে। আবার শেয়ারবাজারে বিনিয়োগ করেও টাকা সাদা করা যাবে২. আয়করে ছাড় নেইমূল্যস্ফীতির চাপ থাকলেও ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা আগের মতো ১ লাখ ৮০ হাজার টাকা থাকছে। ফলে উচ্চ মূল্যস্ফীতি থাকলেও খানিকটা স্বস্তি পাবেন না কারদাতারা৩. আয়করে চাপছাড় নেই, তবে চাপ বাড়ছে অন্যদিকে। ন্যূনতম করের পরিমাণ ২ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা হতে পারে৪. রপ্তানিতে সুবিধাশতভাগ রপ্তানিমুখী মূলধনি যন্ত্রপাতি আমদানিতে এক শতাংশ হারে আর শুল্ক দিতে হবে না। এই সুবিধা পাবে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, হিমায়িত পণ্য খাতের রপ্তানিকারকেরা৫. প্রবৃদ্ধিনতুন অর্থবছরেরর জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের প্রাক্কলন করা হচ্ছে সাত দশমিক দুই শতাংশ। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা সাত শতাংশ থাকলেও হচ্ছে ছয় দশমিক ৩২ শতাংশ৬. মানুষ জানতে চায়কেন আবারও টাকা সাদা করার সুযোগ, কতটা কর্মসংস্থান হলো বাজেটে, পিপিপি এখনো কেন হলো না, ঝুঁকি মোকাবিলা কেন করা গেল না এবং বাজেটের হিসাব এলোমেলোর জন্য কে দায়ী