বাজেটে ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ ফোরাম নড়াইল জেলা কমিটির সমাবেশ ৫ জানুয়ারি জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংসদ ব্রিগেডিয়ার (অব.) এস কে আবু বাকের। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন। মো. আজিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান আবদুল হান্নান, পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাবেয়া আক্তার, ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসভাপতি মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল আহম্মেদ, শায়লা শারমিন, মো. মশিয়ার রহমান, মো. মনিরুজ্জামান, ফয়জুল হক প্রমুখ।বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে অবশ্যই ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকারকে সহযোগিতা করতে হবে। স্থানীয় সরকারই কেন্দ্রীয় সরকারকে বরাদ্দ দেবে। এ ধারা যত দিন চালু করা না হবে তত দিন এ দেশে উন্নয়নের ধারা ব্যাহত হতে থাকবে। তিনি বলেন, জাতীয় বাজেটে ইউনিয়ন পরিষদের জন্য সুনির্দ্দিষ্ট বাজেট বরাদ্দ দিতে হবে। নইলে ফোরাম দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে।সাংসদ এস কে আবু বাকের বলেন, গণতন্ত্রের ভিত মজবুত করতে হলে অবশ্যই স্থানীয় সরকারকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া উচিত।জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন, সরকার স্থানীয় পর্যায়ে সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদের ওপর নির্ভরশীল ও স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বড় ভূমিকা রয়েছে। সমাবেশে সদর উপজেলার চণ্ডিবরপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়াকে সভাপতি এবং নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান ফয়জুল হককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন পরিষদ ফোরাম নড়াইল জেলা কমিটি গঠন করা হয়।