বাজেটে করপোরেট কর পরিবর্তন করা হবে না: অর্থমন্ত্রী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটে করপোরেট কর কোনোভাবেই পরিবর্তন করা হবে না বলে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ মঙ্গলবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা বলেন।করপোরেট কোম্পানিগুলোর জন্য কর নির্ধারণ করা আছে। প্রতিবছরই প্রতিষ্ঠানগুলোর তরফ থেকে কর কমানোর দাবি ওঠে। এবারও এমন দাবি তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।অর্থমন্ত্রী বলেন, আগামী সরকার তত্ত্বাবধায়ক সরকার হবে না; এটি হবে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ৬ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে এবং বর্তমান সরকারই এ বাজেট বাস্তবায়ন করবে। পদ্মা সেতু প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ২০১৬-১৭ অর্থবছরে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে। আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ করা হবে ছয় হাজার ৮০০ কোটি টাকা। পরের বছর বরাদ্দ হবে সাত হাজার ৮০০ কোটি টাকা। চলতি অর্থবছরে ব্যয় হবে দুই হাজার ৩০০ কোটি টাকা।মুহিত জানান, খুব শিগগির পদ্মা সেতু প্রকল্পের তিনটি কাজের জন্য দরপত্র ডাকা হবে। এই দরপত্র ডাকার কাজটি আগামী মাসে না হলেও জুনের প্রথম সপ্তাহের মধ্যে হবে বলে তিনি আশাবাদী।