বাজেটে করের আওতা বাড়ানোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সাংসদেরা অভ্যন্তরীণ সম্পদের জোগান বাড়ানোর জন্য করের আওতা সম্প্রসারণের প্রস্তাব করেছেন।তাঁরা বলেন, ১৫ কোটি মানুষের দেশে বর্তমানে মাত্র আট লাখ লোককে আয়করের আওতায় আনা হয়েছে। অবশ্যই এ সংখ্যা বাড়াতে হবে। এ জন্য রাজস্ব বিভাগকে কার্যকর উদ্যোগ নিতে হবে।আজ রোববার বেলা ১১টা ২ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উপস্থাপন শেষে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। আলোচনার একপর্যায়ে সভাপতিমণ্ডলীর সদস্য আলী আশরাফ বৈঠকে সভাপতিত্ব করেন।২০১২-১৩ অর্থবছরের বাজেট আলোচনার নবম দিনে আজ সকালের বৈঠকে সরকারি দলের মোহাম্মদ মতিউর রহমান, জাহিদ মালেক, শহীদুজ্জামান সরকার, জাফর ইকবাল সিদ্দিকী, মোহাম্মদ আমানউল্লাহ, আকরাম হোসেন চৌধুরী, রওশন জাহান, মমতাজ বেগম, জাসদের মঈন উদ্দীন খান বাদল, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মণ্ডল, সালমা ইসলাম ও নুর-ই হাসনা লিলি চৌধুরী অংশ নেন।শিক্ষা খাতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ অপ্রতুল উল্লে¬খ করে সাংসদেরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও নতুন শিক্ষকদের এমপিওভুক্ত করতে বাজেটে সুনির্দিষ্টভাবে কোনো বরাদ্দ রাখা হয়নি। এ খাতে তাঁরা সাড়ে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। এ ছাড়া যোগাযোগ অকাঠামো খাতে বরাদ্দ অপ্রতুল উল্লে¬খ করে এ খাতেও বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেন।তাঁরা দেশের অর্ধেক জনসংখ্যা নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতীয় নারী উন্নয়ননীতি বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি শিশু ও নারীদের কল্যাণে এ খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়। এ জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোরও প্রস্তাব করেন সরকারদলীয় সাংসদরা। বাসস।