বাজেটে গুরুত্ব পাবে বিদ্যুৎ খাত: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেট হবে উন্নয়ন বাজেট। এ বাজেটে বিদ্যুৎ খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তথ্যপ্রযুক্তি খাতকেও গুরুত্ব দেওয়া হবে। আজ শুক্রবার সিলেটের রিকাবিবাজার এলাকায় সিলেট মিলনায়তনে এক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে শুরু হওয়া এ অনুষ্ঠানের আয়োজন করে সিলেট জেলা প্রশাসন। আবদুল মুহিত আরও বলেন, ভবিষ্যতে যাতে বরাবরের মতো আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়, বাজেটে সে বিষয়েও দিক-নির্দেশনা থাকবে।