বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি খুলনাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ অর্থবছরের বাজেটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ বুধবার বেলা সাড়ে ১১টার আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতারা এ দাবি জানায়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ জামান। খুলনা অঞ্চলের নেতারাও উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে এ অঞ্চলে গ্যাস লাইন স্থাপন, মংলাবন্দর সচল করার জন্য চ্যানেল ড্রেজিং, আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর স্থাপন, বিমানবন্দর স্থাপন, খুলনা-বাগেরহাট রেললাইন স্থাপন, বন্ধ কলকারখানা চালু, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও সিডর-আইলা দুর্গত এলাকার মানুষের সার্বিক উন্নয়নে কর্মসূচি নেওয়ার দাবি জানানো হয়।