বাজেটের পুরো টাকা পেলেও কাজ শেষ হবে না: যোগাযোগমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, সরকার বাজেটের সব টাকা যোগাযোগ মন্ত্রণালয়কে দিলেও এতো রাস্তার সংস্কার কাজ শেষ হবে না। তিনি বলেন, এখনও বিভিন্ন জেলা, উপজেলা থেকে নতুন নতুন রাস্তা করার প্রস্তাব আসছে। আজ মঙ্গলবার আশুলিয়ায় সড়ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, ঈদ শেষে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য সড়ক ও জনপথ বিভাগ কাজ করে যাচ্ছে। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে মন্ত্রী আরও বলেন, রাস্তার আশেপাশে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে পয়োনিষ্কাষণ ব্যবস্থা ঠিক করা সম্ভব হচ্ছে না।