বাজেটের প্রথম ছয় মাসের অগ্রগতি প্রতিবেদন আজ সংসদে উপস্থাপিত হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি অর্থবছরের (২০০৯-১০) জাতীয় বাজেটের প্রথম ছয় মাসের অগ্রগতি, বাস্তবায়ন ও আয়ব্যয়ের গতিধারা-সম্পর্কিত প্রতিবেদন আজ মঙ্গলবার সংসদে উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ সংক্রান্ত তথ্য এবং বিশ্লেষণসংক্রান্ত প্রতিবেদন পেশ করবেন। সংসদের আজকের দিনের কার্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হওয়ার পর প্রতিবেদন পেশ করা হবে।বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বাজেট পেশের ছয় মাস পর এ সম্পর্কে প্রতিবেদন দেওয়ার ঘটনা এটাই প্রথম। গত বছর সংসদে পাস করা ‘সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন-২০০৯’ এর ১২৯(১) অনুচ্ছেদ অনুসারে অর্থমন্ত্রী এ প্রতিবেদন উপস্থাপন করবেন। ওই ধারা অনুসারে প্রতিবছরের মার্চ মাসে বাজেট সম্পর্কে একটি অগ্রগতি প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।