বাঞ্ছারামপুরে ইভটিজারকে মাথা ন্যাড়া, জুতাপেটাসহ জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক ইভটিজারের মাথা ন্যাড়া, জুতাপেটাসহ জরিমানা করেছে গ্রাম্য সালিস। আজ শুক্রবার সকালে উপজেলার ফরদাবাদ আকবর আল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ সালিস হয়।সভায় ফরদাবাদের হোসেন মিয়ার বখাটে ছেলে আলামিনকে (৩৫) ১০১টি জুতার বাড়ি দিয়ে মাথা ন্যাড়া করাসহ এক লাখ টাকা জরিমানা করা হয়। সভায় ফরদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ মিয়া সভাপতিত্ব করেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদ্রাসার প্রথম বর্ষের এক ছাত্রী ১২ নভেম্বর শনিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে একই গ্রামের আলামিন ওই ছাত্রীর শ্লীলতাহানি ঘটায়। পরে এলাকাবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় ওই ছাত্রী প্রতিকার চেয়ে মাদ্রাসার অধ্যক্ষ বরাবর অভিযোগ দেয়। পরে আজ সালিস শেষে আলামিনকে ওই শাস্তি দেওয়া হয়।