বাঞ্ছারামপুরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পথচারীসহ ২০ জন আহত হয়েছে। আজ বুধবার সকালে জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ।আহতদের মধ্যে সোহাগ (২২), ফারুক মিয়া (২০), মহিউদ্দিন (২১), ফটিক মিয়া (৩৮), রুস্তম আলীকে (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহতাবস্থায় মো. অপুকে (২৭) নরসিংদীতে পাঠানো হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামে গত শনিবারের ক্রিকেট খেলার ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দক্ষিণপাড়া এবং বড় বাড়ির লোকজনের মধ্যে আজ সকালে সংঘর্ষ হয়। সকাল নয়টায় বেলা ১১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষের সময় মাতু মিয়ার বাড়ির মোড়ের পাঁচ-ছয়টি দোকান এবং কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় আটজনকে আটক করে।বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।