বাটা সিগন্যালের বোমাসদৃশ বস্তুটি ছিল ‘গ্রেনেড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যালের মোড়ে উদ্ধার করা বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে। বিকেল চারটা ৪৩ মিনিটে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল এটি নিষ্ক্রিয় করে। পুলিশ জানায়, বোমাসদৃশ বস্তুটি ছিল হাতে তৈরি গ্রেনেড।প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েন্স ল্যাবরেটরি থেকে বেলা সোয়া তিনটার দিকে বালুর বস্তা নিয়ে একটি রিকশা বাটা সিগন্যালের দিকে যায়। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ তল্লাশি চালিয়ে বালুর বস্তার ভেতর বোমাসদৃশ বস্তুটি দেখতে পায়। এর পরপরই ওই এলাকা নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে রাখে পুলিশ। এটি বোমা না অন্য কিছু, তা খতিয়ে দেখতে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যে দলটি ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। বিকেল চারটা ৪৩ মিনিটে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ এ ঘটনায় ওই রিকশাচালককে আটক করেছে।মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, এই গ্রেনেডের ধ্বংসাত্মক ক্ষমতা কেমন, তা বোমার আলামত পরীক্ষা-নিরীক্ষা করে বলা যাবে। আটক রিকশাচালককে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।