বাটেক্সপোতে দেশি-বিদেশি শিল্পীর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আজ শনিবার শুরু হচ্ছে বাটেক্সপো ২০১১। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর আয়োজনে তিন দিনব্যাপী এই অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বাটেক্সপোর অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। জানা গেছে, অন্য বছরগুলোতে ভারতীয় শিল্পীদের ব্যাপারে আগ্রহ থাকলেও এবার দেশীয় শিল্পীদের দিকে বেশি জোর দেওয়া হয়েছে। তিন দিনের এই আয়োজনে গান করবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, আইয়ুব বাচ্চু, ন্যান্সি, কণা, আতিক হাসান, আরিফ ও মিমি। থাকছেন ভারতীয় শিল্পী কুনাল গাঞ্জাওয়ালা ও রিচা শর্মা। সঙ্গে আরও থাকবে বিজিএমইএর রিয়েলিটি শো ‘গর্ব’র প্রতিযোগীদের পরিবেশনা। আরও থাকবে ফ্যাশন শো।বাটেক্সপো ২০১১-এর প্রধান সমন্বয়ক সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘এবারকার আয়োজনে আমরা দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দেওয়ার পরিকল্পনা করেছি।’বাটেক্সপো ২০১১ উপলক্ষে তৈরি হয়েছে শিরোনাম গান। আর গানটি তৈরি করেছেন আইয়ুব বাচ্চু।