বাড়ি গেলেন আল্লামা শফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী পুলিশের উপস্থিতিতে রাজধানীর লালবাগের জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসা (লালবাগ মাদ্রাসা) থেকে চট্টগ্রামে পৌঁছেছেন। আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে লালবাগ মাদ্রাসা থেকে একটি গাড়িতে করে তিনি বিমানবন্দরে যান। খারাপ আবহাওয়ার জন্য শফীর ফ্লাইট ছাড়তে দেরি হয়। পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাঁর ফ্লাইট চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। চট্টগ্রামে বিমানবন্দরে পৌঁছানোর পরে সাংবাদিকেরা হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে হেফাজতের আমির সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। আল্লামা শফীর সঙ্গে হেফাজতে ইসলামের আরও চারজন নেতা-কর্মী আছেন। লালবাগ অঞ্চলের উপকমিশনার হারুণ অর রশিদ লালবাগ মাদ্রাসায় উপকমিশনার সাংবাদিকদের বলেন, ‘আমি তো আসলে আপনাদের দেখেই এলাম। পরে ঘরে গিয়ে দেখি উনি বাড়ি যাবেন।’ এ সময় সাংবাদিকেরা পুলিশকে জিজ্ঞেস করেন, ‘রুদ্ধদ্বার বৈঠকে কী কথা হলো?’ উপকমিশনার সাংবাদিকদের জানান, ‘তেমন কোনো কথা হয়নি। উনি (আল্লামা শফী) বাড়ি যাবেন। বিমানবন্দরে যাবেন।’ তবে হেফাজতে ইসলামের নেতা মো. খোরশেদ আলম জানান, ডিবি পুলিশ আল্লামা শফীকে চট্টগ্রামের ফটিকছড়িতে পাঠিয়ে দিয়েছেন। মাদ্রাসায় কান্নার রোলআল্লামা শফীকে যখন লালবাগ মাদ্রাসা থেকে পুলিশ নিয়ে যায়, তখন ওই এলাকায় মানুষের ভিড় জমে। মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কান্নার রোল ওঠে।তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক রাজধানীর লালবাগের জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসার (লালবাগ মাদ্রাসা) ভেতরে আজ দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক পুলিশ ঢোকে। সেখানে থাকা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায় তিন ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। পুলিশের এই দলের নেতৃত্ব দেন লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ। মাদ্রাসায় প্রবেশের আগে তিনি দাবি করেন, পুলিশের ওপর হামলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে, মানুষ খুন করে কিছু লোক ভেতরে লুকিয়ে আছে।হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীও ওই মাদ্রাসায় ছিলেন। হেফাজতের আরও অনেক কেন্দ্রীয় নেতা সেখানে ছিলেন।