বাড্ডাতে প্রাইভেটকারের চাপায় দুই নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডার আফতাব নগরে একটি প্রাইভেটকারের চাপায় দুই নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন মাহমুদা খানম (৬২) ও ফাতেমা (৭০)। তাঁরা পশ্চিম মেরুলে থাকেন। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান প্রথম আলো অনলাইনকে জানান, প্রাতর্ভ্রমণ শেষে ফেরার পথে ওই দুই নারীকে একটি প্রাইভেটকার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।এ সময় স্থানীয় লোকজন এসে গাড়িটিকে আটক করে চালক জামির হোসেনকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি বলে জানান এসআই মোস্তাফিজুর।