বাড্ডায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডায় গতকাল রোববার দিবাগত রাতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম মোসরেকুল হক ওরফে ইমন (২৪)। তাঁর বাবার নাম আবদুল হক। ইতালিপ্রবাসী ইমন ছুটিতে বাংলাদেশে এসেছিলেন।ঘটনা সম্পর্কে নিহত ব্যক্তির ভাই আশরাফুল হক জানিয়েছেন, গত রাত একটার দিকে তাঁরা কয়েকজন মিলে হাতিরঝিল প্রকল্প দেখতে যাচ্ছিলেন। কদমতলীর মেরাজনগর থেকে বাড্ডা লিংক রোডে আসার পর একটি ট্রাক ইমনকে ধাক্কা দেয়। এতে ইমনসহ মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত দুইটার দিকে সেখানে ইমনের মৃত্যু হয়। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।