বাড্ডায় ট্রাকের ধাক্কায় দুই ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকায় গতকাল বুধবার গভীর রাতে ট্রাকের ধাক্কায় দুই ছাত্র নিহত হয়েছে। তারা হলো রামপুরা একরামুন্নেসা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তানভীর হোসেন (১৭) ও একই এলাকার খালেদ হায়দার মোমোরিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মো. রাসেল (১৫)।এ দুর্ঘটনায় মো.শিথিল (১৯) নামের এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। তিনি ধানমন্ডির একটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।বাড্ডা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে শিথিলের বোনের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে তারা রাত তিনটার দিকে মোটরসাইকেলে করে বাড্ডা থানা এলাকায় তেল আনতে যায়।বাড্ডা লিংক রোডে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় তারা। এ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তানভীর ও রাসেলকে মৃত ঘোষণা করেন।পরে শিথিলের অবস্থার অবনতি হলে তাঁকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।