বাড্ডায় তিন তলার বারান্দা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার খিলবাড়ীতে একটি বাসার তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে গিয়ে রিতু আক্তার (১৪) নামের এক মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। রিতু খিলবাড়ী হাসানিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।ওই বাড়ির নিরাপত্তা কর্মী জাকির হোসেন জানান, তৃতীয় তলার বারান্দায় কোনো রেলিং বা গ্রিল নেই। আজ বেলা দুইটার দিকে রিতু আক্তার বাসার ওই বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। একপর্যায়ে হঠাত্ সে নিচে পড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই বাড়ির লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রিতুকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।রিতু আক্তার তার মা-বাবার সঙ্গে ১১০৫ খিলবাড়ীর ওই বাসার তৃতীয় তলায় ভাড়া থাকত। তার বাবার নাম ওমর আলী।