বাড্ডায় দোতলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
রাজধানীর বাড্ডা থানাধীন আফরোজা বেগম সড়কে গতকাল বুধবার রাতে একটি বাড়ির দোতলা থেকে পড়ে জোসনা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, দেড় মাস আগে জোসনা গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থেকে ঢাকায় তার ফুফু রুমু বেগমের আফরোজা সড়কের বাসায় বেড়াতে আসে। গতকাল রাত আটটার দিকে সে দোতলার বারান্দা থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় রাশমনো ক্লিনিকে নিয়ে যাওয়া যায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত একটার দিকে তার মৃত্যু হয়।রুমু বেগম জানান, জোসনা বাকেরগঞ্জে একটি উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ত। তার বাবার নাম মো. ফারুক হোসেন।বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ দুপুরে জোসনার লাশ স্বজনেরা গ্রামের বাড়িতে নিয়ে গেছে।