বাড্ডায় বাসের ধাক্কায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকায় আজ বৃহস্পতিবার সকালে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় একটি শিশু নিহত হয়েছে। তার নাম জহুরুল ইসলাম (৮)। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে সাতটার দিকে জহিরুল বাড্ডার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।জহিরুলের চাচা সাহাবুদ্দিন বলেন, সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। তার বাবা রাজমিস্ত্রি।