বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকায় গালফ অটো কার লিমিটেড নামে গাড়ির একটি শোরুমের সামনে আজ সোমবার সকালে সন্ত্রাসীদের গুলিতে আখতার হোসেন (২৫) নামের ওই শোরুমের একজন কর্মচারী আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে শোরুম খোলার সময় ওই দোকান কর্মচারীর ওপর তিন সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আখতারের পিঠে ও পেটে গুলি লাগে এবং শোরুমের কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়। এ সময় আখতারের চিত্কারে এলাকাবাসী ছুটে এসে বরকতউল্লাহ নামের এক সন্ত্রাসীকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীরা সংখ্যায় তিনজন ছিল। এদের মধ্যে একজন আটক হলেও দুজন পালিয়ে যায়। এই শোরুমের মালিক মনির হোসেন নামের জনৈক ব্যক্তি।