বাড্ডায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার চেষ্টার অভিযোগে রাজধানীর মেরুল-বাড্ডা এলাকা থেকে আজ সোমবার পুলিশ লিয়ন (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুল ইসলাম জানান, গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে লিয়ন ওই ছাত্রীর কক্ষে ঢুকে যৌন হয়রানির চেষ্টা চালান। আজ সকালে ছাত্রীর পরিবার থানায় অভিযোগ করে। বেলা একটার দিকে রাজধানীর মেরুল-বাড্ডায় একটি বাসা থেকে লিয়নকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।