বাণিজ্য ইন্টারন্যাশনালকে চার লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে প্রসাধনসামগ্রী আমদানিকারক প্রতিষ্ঠান বাণিজ্য ইন্টারন্যাশনালকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে বনানীর বাণিজ্য ইন্টারন্যাশনালকে এ জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি শ্যাম্পু, সাবান, আফটার শেভ লোশন, বেবি পাউডার, বেবি লোশনসহ বেশ কিছু প্রসাধনসামগ্রী বিদেশ থেকে এনে বাজারজাত করে। অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে তাদের জরিমানার পাশাপাশি প্রায় দুই কোটি টাকার সমমানের পণ্য সিলগালা করে দেওয়া হয়। এর মধ্যে ১১টি অপরিহার্য পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বাজারজাত করা হচ্ছিল।ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান, ওই প্রতিষ্ঠানের ভেতর মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী প্রচুর পণ্য পাওয়া গেছে।