বাণিজ্য মেলা থেকে আরও ২১ নারী-পুরুষ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে চোর ও পকেটমার সন্দেহে আরও ২১ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে পাঁচজন নারী।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার খান মো. মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, আটক হওয়া ব্যক্তিরা ক্রেতা সেজে বাণিজ্য মেলার বিভিন্ন দোকান থেকে মালামাল চুরি করে। এ ছাড়া তারা মেলার ভেতর ও বাইরে ক্রেতা ও দর্শনার্থীর পিছু নিয়ে সুযোগ বুঝে তাদের মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ কেড়ে নেয়। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন পণ্য ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে।এর আগে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে চোর ও পকেটমার সন্দেহে ২৩ জনকে আটক করে পুলিশ।