বাণিজ্য সম্প্রসারণে কার পাস পদ্ধতি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং আমদানি-রপ্তানিতে জড়িত পণ্যবাহী যান চলাচল সহজ করতে দুই দেশের মধ্যে কার পাস পদ্ধতি চালু করা হয়েছে। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বেনাপোল-পেট্রাপোল সীমান্তে আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।অনুষ্ঠানে জানানো হয়, এই কার পাস দেওয়া হবে দুই দেশের ট্রাকচালক ও সহকর্মীদের। এর ফলে সীমান্তে ট্রাকে পণ্য ওঠানামার কাজটি সহজ হবে। এ ছাড়া পণ্যবাহী ট্রাকে অবাঞ্ছিত ব্যক্তিদের যাতায়াত বন্ধ হবে।বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন, আমরা চাই দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতি হোক এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র সম্প্রসারিত হোক।প্রণব মুখোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ একই ঐতিহ্যের উত্তরসূরি। আমাদের লক্ষ্য দুই দেশে ব্যবসা বাণিজ্যের আরও সম্প্রসারণ। এখন ভারতের যত পণ্য বাংলাদেশে রপ্তানি হয়, তত পণ্য আমদানি হয় না। ফলে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি থেকে যাচ্ছে। এই বাণিজ্য ঘাটতি কমানোর জন্য ভারত সরকার ইতিমধ্যে বেশ কিছু পণ্যের বিনা শুল্কে প্রবেশাধিকার দিয়েছে। তিনি বলেন, ‘আমার বিশ্বাস এতে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে।’অনুষ্ঠানে ট্রাকচালক মনোরঞ্জন দাসের হাতে কার পাস তুলে দেন দুই দেশের অর্থমন্ত্রীরা।