বাণিজ্যমন্ত্রী চার দিনের সফরে কাল যুক্তরাজ্যে যাচ্ছেন
দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান কাল সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন। চার দিনের এ সফরের সময় তিনি যুক্তরাজ্যের বাণিজ্য, বিনিয়োগ ও ক্ষুদ্র শিল্পবিষয়ক প্রতিমন্ত্রী লর্ড ডেভিস ও আন্তর্জাতিক উন্নয়ন সহায়তাবিষয়ক মন্ত্রী গেরেথ টমাসসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও সরকারি কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন।ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফারুক খান যুক্তরাজ্য সফরের সময় দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদারের অংশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং লন্ডন ও ম্যানচেস্টারে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।বাণিজ্যমন্ত্রী যুক্তরাজ্য সফরের সময় লন্ডন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘বাংলাদেশে বাণিজ্যের সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতা করবেন।