বাতিল চা-পাতা থেকে জৈব জ্বালানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত চা পান করেন, এমন লোকের সংখ্যা নেহাত কম নয়। সারা বিশ্বে অনেকেই ক্লান্তি দূর করার সহজ উপায় হিসেবে চা পান বেছে নেয়। চা তৈরিতে ব্যবহূত চায়ের পাতা থেকে খুব সহজে জৈব জ্বালানি তৈরি করা সম্ভব! সম্প্রতি একদল বিজ্ঞানী গবেষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানের কায়দে আজম বিশ্ববিদ্যালয়ের ন্যানোবিজ্ঞানীরা সম্প্রতি জানান, নষ্ট হয়ে যাওয়া চায়ের পাতা থেকে জৈব জ্বালানি খুব সহজে নিরাপদে ব্যবহার করা যাবে। প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক কর্মকর্তা তাজামুল হোসেন বলেন, ‘সারা বিশ্বে প্রতিদিনই লক্ষাধিক টন চা খরচ হচ্ছে। আমাদের গবেষণাপদ্ধতিতে নষ্ট হয়ে যাওয়া চায়ের পাতা কাজে লাগালে বিকল্প পদ্ধতিতে বিদ্যুত্শক্তি উত্পাদন সম্ভব। গবেষণার ক্ষেত্রে গ্যাসিফিকেশন নামের পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যেখানে শতকরা ২৮ ভাগ হাইড্রোকার্বন গ্যাস উত্পাদন সম্ভব।’ গবেষকদের মতে, এ গ্যাস সরাসরি জ্বালানি হিসেবেই ব্যবহার করা যাবে, যেভাবে কয়লাকে সার হিসেবে ব্যবহার করা যায়। বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই গবেষকেরা কয়েকটি পদ্ধতিতে জৈব জ্বালানি উত্পাদনের পদ্ধতি বের করতে পরীক্ষা চালিয়েছেন। তবে এ গবেষণা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ফরম্যান খ্রিষ্টান কলেজের বায়োটেকনোলজি বিভাগের প্রধান কাউসার মালিক। তাঁর মতে, এ ধরনের আরও বেশ কিছু পণ্য বা ব্যবস্থা রয়েছে, যেগুলো ব্যবহারের মাধ্যমেই জৈব জ্বালানি উত্পন্ন করা সম্ভব। তিনি আরও বলেন, এ পদ্ধতিতে যদি জৈব জ্বালানি উত্পন্ন করা হয়, তাহলে খরচের পরিমাণও অনেক বেশি পড়ে, যা অন্যান্য মাধ্যমে উত্পন্ন করলে অনেক কম খরচেই সম্ভব। তবে তাজামুল হোসেনের মতে, চা ও কফির মধ্যে চালানো পরীক্ষায় চায়ের পাতা থেকে জৈব জ্বালানি তৈরিতে খরচ কম পড়বে। তবে যুক্তি যা-ই হোক না কেন, নতুন গবেষণার এ বিষয়টি বিশেষজ্ঞরা বিশেষভাবে দেখছেন। এক গবেষণায় দেখা গেছে, ২০০৮ সালে সারা বিশ্বে ৩৮ লাখ টন চা উত্পন্ন হয়েছে। চা উত্পাদনের দিক দিয়ে এগিয়ে আছে চীন, ভারত, কেনিয়া ও শ্রীলঙ্কা। এ থেকে যে জৈব জ্বালানি উত্পন্ন হবে, তা যেকোনো দেশের জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে।নুরুন্নবী চৌধুরী সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্টনেটওয়ার্ক অবলম্বনে