বাথট্যাবে ১৪ হাজার মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘর্মাক্ত শরীরে ক্লান্তি আর প্রশান্তি এনে দিতে গোসলের বিকল্প নেই। এই গোসলই কি না মৃত্যুর প্রধানতম কারণ। একটি দুটি নয়, ১৪ হাজার। বাথট্যাবে গোসলের সময় বিপুল সংখ্যক মৃত্যুর এ ঘটনাগুলো ঘটছে জাপানে। দেশটিতে গোসলের কারণে বার্ষিক মৃত্যুর হার সড়ক দুর্ঘটনায় মৃত্যুহারের চেয়েও তিনগুণ বেশি। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে গোসলে মৃত্যুর প্রধানতম কারণ প্রচলিত রীতি-নীতি। শুধু শরীর পরিষ্কার নয়, সারাদিনের কর্মব্যস্ত শরীরে প্রশান্তি আনতেই গোসল বেশি দরকার। এমনটাই মনে করে জাপানের বিভিন্ন বয়সীরা। আর রীতি-নীতি পালন করতে গিয়ে বিপাকে পড়েন বৃদ্ধরা। জাপানে গণস্বাস্থ্য নিয়ে অন্যতম প্রচারণাকারী সংগঠন জাপানিজ সোসাইটি অব বালনেলজি, ক্লাইমাটেলজি অ্যান্ড ফিজিক্যাল মেডিসিন জানায়, বৃদ্ধদের বেশিরভাগ মারা যায় শীতে। প্রচণ্ড শীতে গরম আবহাওয়া থেকে আকস্মিক শীতে এসে হূিপণ্ড দুর্বল, হূত্যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া কিংবা রক্ত শীতল হয়ে মারা যান তারা। গোসলে নাগরিকদের এমন মৃত্যুহার কমাতে কাজ করছে দেশটির সরকার। জাপানিদের সঠিক উপায়ে গোসল করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোও সচেতনতামূলক কাজ করছে।