বাদশাহর সাহায্য চাইলেন অপহৃত সৌদি দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার কাছ থেকে মুক্তি পেতে সৌদি বাদশাহর সহায়তা চেয়েছেন ইয়েমেনে নিযুক্ত সৌদি আরবের ডেপুটি কাউন্সিলর আব্দাল্লাহ আল-খালিদি। আল-কায়েদার ওয়েবসাইটে এক ভিডিওবার্তায় সৌদি কারাগারে বন্দী দুই নারীর মুক্তির বিনিময়ে তাঁকে উদ্ধারের এ আহ্বান জানান খালিদি। আজ শনিবার প্রচারিত ভিডিওবার্তা প্রচারের খবরটি জানায় বার্তা সংস্থা রয়টার্স।ভিডিওবার্তায় আল-কায়েদার হাতে আটক আব্দাল্লাহ আল-খালিদি বলেন, ‘পরিবারের কাছে ফিরে আসতে সৌদি বাদশাহ আব্দুল্লাহর সহায়তা চাই আমি। ভিডিওবার্তায় তাঁকে সৌদি আরবের পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে।’তবে সৌদি কারাগারে বন্দী দুই নারীর মুক্তির কথা বলা হলেও তাঁদের পরিচয় সম্বন্ধে কিছু জানাননি খালিদি। ভিডিওবার্তাটিতে কোনো সময়ের উল্লেখ ছিল না। এমনকি ভিডিওবার্তাটি প্রকাশের দায়ও স্বীকার করেনি কেউ।জানা গেছে, গত মাসে সৌদি দূতকে অপহরণের দায় স্বীকার করেন এক জঙ্গি। তিনি এই সৌদি দূতের মুক্তিপণ হিসেবে সৌদি কারাগারে বন্দী দুই নাগরিকের মুক্তি চেয়েছেন। অন্যথায় দূত আব্দাল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয়।প্রসঙ্গত, সম্প্রতি আল-কায়েদা কর্তৃক ইয়েমেনে রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। মিত্র দুই পক্ষের দাবি, ইয়েমেন সরকারের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে আল-কায়েদা। গত সোমবার দেশটির জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে ৯০ জন নিহত এবং গতকাল শুক্রবার এক বিক্ষোভে ১২ জন নিহত হওয়ার ঘটনা এরই আলামত বলে মনে করছে তারা।