বাদীকে পরবর্তী জেরা ২২ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার বাদী এ এফ এম আসিফকে জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২২ মার্চ। গতকাল মঙ্গলবার ছিল বাদীকে তৃতীয় দফা জেরার ধার্য তারিখ। কিন্তু তিনি গতকাল আদালতে হাজির ছিলেন না। তাই রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম ২২ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।মামলার বাদী আসিফ নিহত সাব্বিরের ভগ্নিপতি। তিনি প্রথম গত ৩ মার্চ আদালতে সাক্ষ্য দেন এবং ওই দিন জামিনে থাকা দুই আসামির পক্ষে আইনজীবীরা তাঁকে জেরা করেন। এরপর ৯ মার্চ ধার্য তারিখে তাঁকে জেরা করেন পলাতক তিন আসামির পক্ষের আইনজীবী। পলাতক তিন আসামি হলেন সাফায়েত সোবহান সানবীর, নূরে আলম ও হুমায়ুন কবির। তাঁদের মধ্যে সানবীর প্রধান আসামি। তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের ছেলে।প্রসঙ্গত, ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। এ খুনের প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীর তৎকালীন বিএনপি সরকারের উচ্চ মহলের সঙ্গে যোগসাজশে বিদেশে চলে যান বলে অভিযোগ আছে। ২০০৮ সালের ৮ মে সিআইডি সাব্বির হত্যা মামলায় সানবীরসহ পাঁচজনের বিরদ্ধে অভিযোগপত্র দেয়।