বাধা দেওয়া হচ্ছে, পরিণতি শুভ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ১২ মার্চের মহাসমাবেশে যোগ দিতে আসা দলের নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। এর পরিণতি শুভ হবে না বলেও তিনি সরকারকে সতর্ক করে দেন। আজ শনিবার বেলা দেড়টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল দাবি করেন, সারা দেশ থেকে বিএনপির অন্তত তিন হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নেতা-কর্মীদের ঢাকায় আসতে দেওয়া হচ্ছে না। পথে পথে বাধা দেওয়া হচ্ছে। এর পরিণতি শুভ হবে না।মির্জা ফখরুল বলেন, দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ মঞ্চ তৈরির কাজ শুরু করার কথা ছিল। কিন্তু তাতে বাধা দেওয়া হচ্ছে। কাল রোববার রাত ১২টার পর মঞ্চ তৈরির জন্য তাঁদেরকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। মির্জা ফখরুল জানান, তাঁরা ওই নির্দেশ শুনবেন না। আজ থেকেই মঞ্চ তৈরির কাজ শুরু করবেন। এ ছাড়া এত বড় সমাবেশে মাত্র ১০টি মাইক ব্যবহার করতে দেওয়ার তীব্র সমালোচনা করেছেন তিনি।