বান কি মুন ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন ঢাকায় এসেছেন। আজ রোববার রাত আটটার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।জাতিসংঘ মহাসচিব হিসেবে বান কি মুনের এটি দ্বিতীয়বারের মতো ঢাকা সফর। ২০০৮ সালের শেষের দিকে বান কি মুন প্রথম ঢাকায় এসেছিলেন।দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফরের শুরুতে আজ রাতে বান কি মুন ঢাকায় পৌঁছেন। এরপর তিনি থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় যাবেন।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব দেশে নারী ও শিশুস্বাস্থ্যর উন্নতির ক্ষেত্রে অগ্রগতি ও নেতৃত্ব পরিদর্শন করাই বান কি মুনের এই সফরের মূল লক্ষ্য।এ ছাড়া ঢাকায় জলবায়ু বিপন্ন দেশগুলোর মোর্চা ক্লাইমেট ভালনারেবল ফোরামের সম্মেলনে ভাষণ দেবেন।