বান কি মুনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাত্
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করেছেন। জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের সম্মেলনকক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ বৈঠকে বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন। জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন মহাসচিব।বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, রাষ্ট্রদূত জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী দূত এম এ মোমেন।জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে সারা বিশ্বের রাষ্ট্রনেতারা এখন নিউইয়র্কে। প্রথা অনুযায়ী জাতিসংঘ মহাসচিব পর্যায়ক্রমে এসব রাষ্ট্রনেতার একান্ত বৈঠকে মিলিত হচ্ছেন।