বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বানিয়াচং উপজেলার মাতাপুর গ্রামে ঈদের নামাজের পর আজ বুধবার সকাল সাড়ে ১০টায় পুকুরের দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এলাকবাসী জানায়, আজ সকালে পুকুরটির মালিকানা নিয়ে সৈয়দ জহির ইমাম ও পুকুরপাড়ের বাসিন্দাদের পক্ষে জামাল মিয়ার নেতৃত্বে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আধাঘণ্টার এ সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। এতে গুরুতর আহত ইয়াসিন জসীম (৩২), ইয়াসেম আইয়ুব আলী (৫৫), ইয়াসিন সেলিম (২৪), রহমান আলী (৫০) ও রমজান আলী (৩৪) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অনান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে।সৈয়দ জহির ইমাম জানান, পৈত্রিকসূত্রে দীর্ঘদিন ধরে মাতাপুর গ্রামের পুকুরটি তারা ভোগদখল করে আসছেন। গত বৈশাখ মাসে রমজান আলীকে তিনি পুকুরটি ইজারা দেন। এতে এক পক্ষ নাখোশ হয়। পুকুরপাড়ের বাসিন্দাদের ওই পক্ষটি পুকুর থেকে মাছ ধরে। তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের সাজাও হয়। সেই পক্ষটিই এ হামলা চালিয়েছে।জামাল মিয়া বলেন, পুকুরটিতে সৈয়দ জহির ইমামের দখলও নাই, তাদের মালিকানাও নাই।