বানিয়াচংয়ে সৈয়দ মখলিছুর রহমান শিক্ষাবৃত্তি প্রদান
‘মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদেরও সহযোগিতা করে শিক্ষার সার্বিক গুণগত মান উন্নয়নে দায়িত্ব পালন করতে হবে। প্রকৃত মেধাবী ও শিক্ষিত প্রজন্মই এক সময় দেশ গঠনের দায়িত্ব পালন করবে।’১ এপ্রিল সৈয়দ মখলিছুর রহমান শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদানকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-২ আসনের এমপি আবদুল মজিদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের চেয়ারম্যান সৈয়দ ফখরুল ইসলাম, ইউনিসেফ কর্মকর্তা সায়ীদুল হক, ‘দেশ টিভি’র ম্যানেজমেন্ট প্রধান সাদিকুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন, ইউএনও আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, সৈয়দ মখলিছুর রহমান শিক্ষাবৃত্তি ট্রাস্টের সভাপতি আ ন স হাবীবুর রহমান ও শাহ আলম সোহাগ।হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নেরআত্মপ্রকাশ: বানিয়াচং হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটেছে। উপজেলার পাঁচটি বাজারের অর্ধশত শ্রমিকের উপস্থিতিতে ৬ এপ্রিল রাতে এ উপলক্ষে এক সভা রামজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে বড়বাজার ক্যাফে জেবা হোটেলে অনুষ্ঠিত হয়।